ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা ওয়াসা মাস্টাররোল কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে ওয়াসা ভবনে অবস্থান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2025 ইং
ঢাকা ওয়াসা মাস্টাররোল কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে ওয়াসা ভবনে অবস্থান কর্মসূচি - ছবি নিজস্ব প্রতিবেদক। ছবির ক্যাপশন: ঢাকা ওয়াসা মাস্টাররোল কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে ওয়াসা ভবনে অবস্থান কর্মসূচি - ছবি নিজস্ব প্রতিবেদক।
ad728
বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ঢাকা ওয়াসা মাস্টাররোল কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ না করে বেতন ভাতা বৃদ্ধি না করে দিনের পর দিন অমানবিক আচরণ করেছে। তারা দীর্ঘদিন যাবৎ চাকুরী বৈষম্যের শিকার হয়েছেন। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর এই বৈষম্য দূর হওয়ার কথা ছিল। চাকুরী স্থায়ী করার কথা ছিল। কিন্তু আদতে তা না হওয়ায় এবং বর্তমান গণ অভ্যুত্থানের সরকার. বৈষম্য বিরোধী সরকার এ ব্যাপারে কার্যকর কোন ভূমিকা পালন করছে না দেখে তারা আজ এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। ঢাকা ওয়াসা মাস্টাররোল কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে ওয়াসা ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন। দীর্ঘ ১৭ বছর যাবৎ তাদের চাকুরী স্থায়ী না হওয়ায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অফিস কক্ষের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। বার বার স্থায়ীকরণের প্রতিশ্রুতি/আশ্বাস দেয়ার পরও চাকুরী স্থায়ী না হওয়ায় তারা এই প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন।





নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স