ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2025 ইং
২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন ছবির ক্যাপশন: ২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন
ad728
২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন। এর মাধ্যমে সাত কলেজের অধিভুক্তও বাতিল করা হলো।

রবিবার রাতে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের পর সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মিটিং উপাচার্য লাউঞ্জের পাশে আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান একটি লিখিত বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতোমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্যধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। - দেশ রূপান্তর।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স