ঢাকা | বঙ্গাব্দ

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি: নির্বাচন কমিশনার মাছউদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব কথা বলেন।

ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে ধারণা দিতে গিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে যাঁরা তথ্য সংগ্রহ করছেন, তাঁদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছেন না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। এ সময় তিনি নির্বাচনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়েও কথা বলেন। - প্রথম আলো।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স