প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2025 ইং
নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'

আজ শুক্রবার ২৮/০২/২০২৫ তারিখ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি নতুন রাজনৈতিক দল "জাতীয় নাগরিক পার্টি"র ইংরেজী নাম National Citizen Party (NCP) ঘোষণা করা হয়েছে। গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের মধ্য হতে এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।
জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। যুগ্ম আহ্বায়ক পদে আছেন ১৬ জন। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের পদে এসেছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা। যুগ্ম সদস্যসচিব পদে আছেন ৩২ জন। মুখ্য সংগঠকের (দক্ষিণাঞ্চল) দায়িত্বে আছেন হাসনাত আবদুল্লাহ। মুখ্য আরেকজন সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্ব দেওয়া হয়েছে সারজিস আলমকে। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রয়েছেন। যুগ্ম মুখ্য সমন্বয়কের পদে রয়েছেন ১৪ জন। দলটির সদস্য পদে অভ্যুত্থানে আহত ও নিহত ব্যক্তিদের স্বজনসহ ৪৩ জনকে রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ টপনিউজবাংলা